বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদগণমাধ্যমপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিকরা হাতে হাত রেখে দাঁড়ান এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় গোপালগঞ্জ জেলার অন্যান্য সাংবাদিকরাও একাত্মতা প্রকাশ করেন।

পরে কোটালীপাড়া প্রেসক্লাব সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহত সাংবাদিক কালের কণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহমেদ, সমীর রায় প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

News Desk

মেয়েটির সম্মান রক্ষা করে ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন

brs@admin

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

brs@admin

ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

বিমান থেকে ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত

News Desk
Translate »