BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

টি-টোয়েন্টি সিরিজ: নেদারল্যান্ডস টিম এখন বাংলাদেশে

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে স্কট এডওয়ার্ডসের দল। দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটে ডাচরা উড়াল দেয় সিলেটের উদ্দেশে। দুপুরে ম্যাচ ভেন্যু সিলেটে পৌঁছায় দলটি, যেখানে আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশ দল।

নেদারল্যান্ডস ক্রিকেট দলের বাংলাদেশে এটি তৃতীয় সফর হলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম আসা। এর আগে, ২০১১ ওয়ানডে ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলো দলটি।

মূলত এশিয়া কাপের প্রস্তুতি নিতে ডাচদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বিসিবি। সিরিজের সব কটি ম্যাচই হবে সিলেটে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।
বিআরএসটি/এসএস

Related posts

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

News Desk

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

News Desk

সন্ধ্যায় ঢাকায় আসছেন মার্কিন নতুন রাষ্ট্রদূত

News Desk

বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে: রিজভী

News Desk

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

News Desk

দখল দূষণে সৌন্দর্য হারাচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

News Desk