BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদবিনোদনরাজনীতিশিরোনামসারাদেশ

পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এসময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
বিআরএসটি/এসএস

Related posts

কাজে ফিরতে শ্রমিকদের আহ্বান ‐ আজ বসছে মালিকদের জরুরি সভা

rahman himel

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

News Desk

গুমের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি

News Desk

আজকের স্বর্ণের দাম: ৩১ আগস্ট ২০২৬

News Desk

ভেনিজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই : ট্রাম্প

News Desk

খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনেই অলআউট ল্যাঙ্কাশায়ার

News Desk