BRS TIMES
কাজে ফিরতে শ্রমিকদের আহ্বান ‐ আজ বসছে মালিকদের জরুরি সভা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

কাজে ফিরতে শ্রমিকদের আহ্বান ‐ আজ বসছে মালিকদের জরুরি সভা

কাজে ফিরতে শ্রমিকদের আহ্বান জানিয়েছেন শ্রমিকনেতারা। মজুরি বোর্ডকে সময় দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে তাঁরা পোশাকশ্রমিকদের প্রতি এই আহ্বান জানান। শুক্রবার পাঁচটি শ্রমিক ফেডারেশনের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান আসে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন মন্টু ঘোষ, আবুল হোসেন, নাজমা আক্তার ও তাসলিমা আক্তারসহ শ্রমিকনেতারা।

কাজে ফিরতে শ্রমিকদের আহ্বান জানালেন নেতারা

সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ হয়ে গেলে মজুরি বোর্ডের আলোচনাও বন্ধ হয়ে যাবে। তাই কারখানা বন্ধের পথে না গিয়ে শ্রমিকদের কাজে ফিরে বোর্ডকে সময় দেওয়ার আহ্বান জানানো হয়।

তবে কাঙ্ক্ষিত মজুরি না পেলে সবাই মিলে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। এর আগে বৃহস্পতিবার রাতে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে পাঁচটি জোটের নেতাদের বৈঠক হয়, সেখান থেকেই যৌথ আহ্বানের সিদ্ধান্ত আসে।

এদিকে আজ শনিবার সকাল ১১টায় বসছে বিজিএমইএ ও বিকেএমইএর জরুরি যৌথ মতবিনিময় সভা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সভায় ১৩(১) ধারায় কারখানা বন্ধ, বোর্ডের আলোচনায় মালিকপক্ষের অংশগ্রহণ এবং মালিকপক্ষের মজুরি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

গত মাস থেকে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ মাসিক ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক বসার কথা রয়েছে।

অসন্তোষের কেন্দ্রবিন্দু সাভার-আশুলিয়া এলাকা। এই এলাকায় কারখানা আছে ৪১২টি, যার মধ্যে ১৫০টি কারখানা এ মাসে ৩ থেকে ১২ দিন উৎপাদন হারিয়েছে। গাজীপুরে বৃহস্পতিবার ছাড়া পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল, নারায়ণগঞ্জের পরিস্থিতিও শান্ত হয়েছে।

এদিকে সরকার পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচিতে শ্রমিকেরা কেজিতে ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে তিন মাসের জন্য শুক্রবারে ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এই সুবিধা দেওয়া হবে।

Related posts

পারস্পরিক বৈশ্বিক আস্থা হুমকির মুখে: প্রফেসর ইউনূস

brs@admin

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০

News Desk

চাহিদা-প্রাপ্তিতে জ্যোতিদের পার্থক্য

News Desk

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত

News Desk

ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

অস্থিরতা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

rahman himel