33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচন: বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি আজ

ডাকসু নির্বাচনের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল আজ রোববার (২৪ আগস্ট) নিষ্পত্তি হবে। গত ২২ ও ২৩ আগস্ট দুইদিনে মোট ৩৪ জন প্রার্থী আপিল করে।

একইসাথে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগও পাচ্ছেন প্রার্থীরা। এরপর ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তারপর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবেন প্রার্থীরা। এর আগে কেউ প্রচার প্রচারণা চালাতে পারবে না।

এর আগে কেউ প্রচার চালালে সেটি ডাকসু নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে কমিশন। যদিও এরইমধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কুশল ও সালাম বিনিময় শুরু করেছে।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী লড়বেন। ৫ পৃষ্ঠার ব্যালট পেপারে ভোট দিতে একেকজন ভোটারের সময় লাগবে কমপক্ষে ৭ মিনিট।

এবারের ডাকসু নির্বাচনে ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫২ শতাংশ। বিশ্ববিদ্যালয়টির ১৮টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে।
বিআরএসটি/এসএস

Related posts

বাড্ডায় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

News Desk

গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতার পরিচয় : উ. কোরিয়া

News Desk

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

News Desk

চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করছেন হাসনাত

News Desk

রোববার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের পরবর্তী শুনানি

News Desk

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

brs@admin
Translate »