BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

বাড্ডায় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর বাড্ডা থানা পোস্ট অফিস গলি এলাকার একটি বাসার দোতলা থেকে নিচে পড়ে মো. পলাশ (৩৫) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আকাশ বলেন, আমার ভাইয়ের নিজের ওয়ার্কশপ রয়েছে। সে কাজ করে দুপুর দেড়টার দিকে আমাদের নিজ বাসায় দোতলায় কাজ করার সময় নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জের জৈনপুর এলাকায়। বর্তমানে বাড্ডার পোস্ট অফিস গলি এলাকার নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত ব্যক্তি এক ছেলে এক মেয়ের জনক ছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন অভিনেত্রী শাওন

brs@admin

কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেপ্তার

News Desk

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধান উপদেষ্টার

brs@admin

বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকবে কেপ ভার্দের লড়াই

News Desk

বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

brs@admin

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, দুইজন আটক

News Desk
Translate »