26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।  
আজ রোববার (২৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসেন পাকিস্তানের এই উপ-প্রধানমন্ত্রী। যদিও তাদের এই বৈঠকের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার একান্ত বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকটি চলছে। প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে উভয়পক্ষের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি। দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমীর মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্বাক্ষর।

বিআরএসটি/এসএস

Related posts

বিদেশ থেকে সরবরাহকৃত রায়ে জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয়েছে : জামায়াত আমির

brs@admin

আমি কর দিয়েছি আপনিও দিন : অমিত হাসান

brs@admin

চুক্তি না করলে আরও নির্মম হামলা হবে ইরানে : ট্রাম্প

brs@admin

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

News Desk

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

brs@admin

ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, দু’জনের বাতিল

News Desk
Translate »