27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে চসিক

চট্টগ্রাম নগরে ভেজালবিরোধী অভিযানে দুই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের লালদীঘির পাড় এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের খাবার রান্না, বিভিন্ন ধরনের রাসায়নিক, রং ও ফ্লেভার ব্যবহার এবং ফুটপাত দখল করে দোকানের পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার বিষয়টি আমলে নেন ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধে জালালাবাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও কে সি দে রোডের ডেগচি বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।
বিআরএসটি/এসএস

Related posts

‘তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’: মির্জা ফখরুল

News Desk

সুইডিশ রুনিকে দলে নিলো বার্সেলোনা

News Desk

নাটোরে গণভোট ও নির্বাচনের সচেতনতা বৃদ্ধিতে সঙ্গীতানুষ্ঠান

News Desk

‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ জেল এর নতুন নাম

News Desk

আজকের স্বর্ণের দাম: ১৯ আগস্ট ২০২৬

News Desk

অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি

News Desk
Translate »