26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। এ বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠক অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। আর আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিকের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপ করছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের সঙ্গে বৈঠক। বৈঠক চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচন এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

আইপিএল থেকে বাদ পড়ে হতাশ মুস্তাফিজ

News Desk

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি

News Desk

ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

News Desk

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

News Desk

ভোটারের তথ্যে গড়মিল, বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

News Desk

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা গ্রেফতার

brs@admin
Translate »