33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক‎ ‎

পিরোজপুর প্রতিনিধি : ‎পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ।

রায়হান পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। সে ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।‎

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানান, আমাদের একজন অফিস সহকারীকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক করেছে। আমরা বিষয়টি অবগত হয়েছি।
‎
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, আটককৃত রায়হান নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৫ আগস্টকে কেন্দ্র করে সে নাশকতার পরিকল্পনা করছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

বেনাপোলে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

brs@admin

পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক : জামায়াত

News Desk

দাফন শেষে ফেরার পথে শোকাহতদের বহনকারী বাস উল্টে নিহত ২৫

News Desk

আইনশৃঙ্খলা অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ডা. জাহিদ

News Desk

ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

brs@admin
Translate »