29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কালিহাতীতে ৪৯ কেজি গাঁজা ও ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে তুলার বস্তায় লুকিয়ে মিনি ট্রাকে করে গাঁজা বহনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে কালিহাতীর এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল (৩৫), বাবু (৩৬) ও মোজাহিদ (২৫)। এরমধ্যে আমিনুল ট্রাকচালক, বাবু হেলপার এবং মোজাহিদ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

কাওসার বাঁধন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে একটি চক্র। পরে রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।” গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

News Desk

বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও

brs@admin

সিরাজগঞ্জে ৭ম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin

কাপ্তাইয়ের রাইখালীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

News Desk

১০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপার গ্রেফতার

News Desk
Translate »