28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

এ দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এ সম্প্রীতি বজায় থাকবে। এ দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার। গতকাল ঢাকেশ্বরী জাতীয়
গতকাল শনিবার (১৬ আগস্ট) মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। 
সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকব। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবো। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেব।
তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, আমরা সব সময় সম্প্রীতি-সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখব। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করব। নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। 
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ জায়গা আমার অনেক পুরোনো স্মৃতিবিজড়িত। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

মোংলায় যুবলীগ নেতা আটক

News Desk

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

News Desk

আগামী মাসে যেকোনো সময় খালেদা জিয়া দেশে ফিরতে পারেন

brs@admin

২৩ মে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা হেফাজত ইসলামের

brs@admin

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে

brs@admin

সাতক্ষীরায় ৪ টি আসনে বিদ্রোহী প্রার্থীসহ ২০ জনের মাঝে প্রতীক বরাদ্দ

News Desk
Translate »