28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সরকারকে আলোচনায় বসার আহবান জামায়াতের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে আলোচনায় বসার আহবান জানান।

তিনি বলেন, ‘দেশের ভবিষ্যেক অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আরেকটি ১/১১-এর ক্ষেত্র তৈরি করবেন না। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন।’

বুধবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর জামায়াতের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই আহবান জানান। ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

brs@admin

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ইসিতে বিএনপি’র আয়-ব্যয়ের হিসাব

News Desk

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চাইল গ্রামীণ কল্যাণ

News Desk

সরকারি অর্থের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

News Desk

সাতক্ষীরায় সেতুর ওপর যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

News Desk
Translate »