26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বাগেরহাটে ইউপি কার্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এমএ হান্নান, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ।
দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ
কার্যালয়ের সামনের সড়কে সহস্রাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ
করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, রেজাউল
খান, এন্ত আলী ফকির, শ্যামলী চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বৃটিশ আমলে ১৯৪৫ সালে কোড়ামাড়া গ্রামে বিষ্ণুপুর
ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়। ৯০ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত এই কার্যালয়টি।
কার্যালয়ের কাছেই রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ,
মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আসার জন্য
যাতায়াত ব্যবস্থাও অনেক ভাল, চারদিকের সড়কই পাকা। এরপরেও একটি মহল এখান থেকে কার্যালয় ইউনিয়নের এক পাশে বেশরগাতি এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন
করেছে।
আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা জীবন দিব, তবু ইউনিয়ন পরিষদ
কার্যালয় স্থানান্তর করতে দিবনা বলে হুঁশিয়ারী দেন মানববন্ধনকারীরা।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য আমরা একটি বাবেদন পেয়েছি। আবেদনের যৌক্তিকতা নিরুপনে যাচাই-বাছাই করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সড়ক অবরোধ করেছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

News Desk

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী

brs@admin

২৭ সেপ্টেম্বর ২০২৬: স্বর্ণের ভরি কত?

News Desk

মাদুরোর দিন শেষ : ট্রাম্প

News Desk

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News Desk

জামায়াতে সমাবেশের নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র‍্যাব-ডিবিও

News Desk
Translate »