27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বেলা আনুমানিক ৩টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করে পুলিশ।
বিআরএসটি/এসএস

Related posts

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

News Desk

দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, ভারতে মৃত্যু ৭ জনের

brs@admin

জ্ঞান ফিরেছে নুরের

News Desk

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk

বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল

brs@admin
Translate »