26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

ভোলায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

ভোলার লালমোহন পৌর শহরের হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান পুড়ে গেছে এবং কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো— পলি সু কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্লারি, নিউ রিফাত ফ্যাশন, এছাড়াও ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয় ,ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ে।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহবার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু-বুবলী

brs@admin

লালমোহনে গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই

News Desk

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

News Desk

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে-সরকার” মির্জা ফখরুল

brs@admin

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে নামলেন সমিত সোম

brs@admin
Translate »