BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান।

এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।

উল্লেখ্য, শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, ডাক্তারের সঙ্গ নিয়ে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে তাকে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ

News Desk

গাজায় যুদ্ধ এখনই বন্ধ করতে হবে : ট্রাম্প

News Desk

লালমাইয়ে তাজমিন হত্যা: সিএনজিচালক গ্রেপ্তার, উদ্ধার আইফোন

News Desk

রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগ

News Desk

বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে : রুমিন ফারহানা

brs@admin

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল গ্রেফতার

brs@admin