32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

নারায়ণগঞ্জে ২০টি বসতঘর ভষ্মীভূত

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় আগুনে পুড়ে গেছে ২০টি বসতঘর। গতকাল সোমবার রাত ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ ইসদাইর এলাকার তারা মিয়ার টিনশেড ঘরে আগুন লাগে। পরে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি, তদন্ত পরবর্তী জানা যাবে।
বিআরএসটি/এসএস

Related posts

ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে তারেক রহমান

News Desk

ইরান-ইসরায়েল সংঘাতে আটকা পড়েছেন ইন্টার মিলান তারকা মেহেদি তারেমি

brs@admin

জনশক্তি রপ্তানি নিয়ে ‘জাপান সেল’ এর সিদ্ধান্ত

News Desk

ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা

News Desk

শাপলা প্রতীক নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি : সিইসি

News Desk

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk
Translate »