28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদ

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিডটাউনের একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলায় একজন পুলিশসহ চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
এরিক অ্যাডামস জানিয়েছেন, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী।
তিনি আরও বলেন, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন ও তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। মেয়র অ্যাডামস তাকে ‘অফিসার ইসলাম’ বলে উল্লেখ করেন।
নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ওই কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি বিবাহিত ছিলেন ও তার দুটি সন্তান রয়েছে। এছাড়া, তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।
জেসিকা টিশ বলেন, আমরা তাকে যে কাজটি করতে বলেছিলাম সে সেই কাজটিই করছিলেন। তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।
এদিকে, সন্দেহভাজন হামলাকারী নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য সিলেটের কুলাউড়ার সন্তান বলে জানা গেছে।

বিআরএসটি/এসএস

Related posts

নতুন রাজনৈতি দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

brs@admin

সারাদেশে আরও ১৫৩৩ জন গ্রেফতার

brs@admin

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন

brs@admin

‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

brs@admin

বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার

News Desk

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে : নাহিদ ইসলাম

News Desk
Translate »