33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

মেঘনায় ছয়টি বাল্কহেড ডুবি

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে পরেছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, ডুবে যাওয়া বাল্কহেডগুলো উদ্ধারে কাজ চলছে।

তিনি আরও জানিয়েছেন, ২৫ জুলাই বিকেল চারটার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। তবে নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk

‎বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

News Desk

জামায়াতের হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

brs@admin

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে

brs@admin

ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হুতি, প্রতিশোধের হুমকি

News Desk

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব

News Desk
Translate »