28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

জাতীয় স্বার্থে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, তাই দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।

দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক ও আপমর জনতার ঐক্য অটুট থাকুক। এবং সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।’
বিআরএসটি/এসএস

Related posts

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

News Desk

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

News Desk

ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে বাংলাদেশী পুলিশ আটক

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: সারজিস

brs@admin

রাজৈরে আ.লীগ নেতা গ্রেপ্তার

News Desk

আলিয়ার সই জাল করে টাকা তোলার অভিযোগ, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

brs@admin
Translate »