26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদকৃষি ও প্রকৃতিজাতীয়প্রচ্ছদ

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে : কৃষি উপদেষ্টা

সারের দাম নিয়ে নয়ছয় ও ডিলারের লাইসেন্সের ক্ষেত্রে যারা ঝামেলা করেছে, তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, মালয়েশিয়ায় সারের দাম বেড়ে গেছে। অন্য দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে সরকার।

সোমবার (২১ আগস্ট সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বলেন, কৃষকদের জন্য সারের দাম নিয়ে যেন কেউ কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।

উপদেষ্টা জানান, এ বছর আলুর নায্য দাম পায়নি কৃষকরা। ভবিষ্যতের কথা চিন্তা করে সারাদেশে ১০০ কোল্ড স্টোরেজ চালু করার কথা জানান তিনি। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় মেশিনারিজ ক্রয়ে অনিয়ম হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে।
বিআরএসটি/এসএস

Related posts

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

News Desk

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন

News Desk

হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে ব্যর্থ সরকার : আখতার

News Desk

আইফোন ১৮ সিরিজে যোগ হচ্ছে যেসব নতুন ফিচার

brs@admin

আজকের স্বর্ণের দাম: ৩১ আগস্ট ২০২৬

News Desk

সব নির্দেশই ছিল শেখ হাসিনার, আলজাজিরার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

News Desk
Translate »