27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া আহত-নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প

News Desk

পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে শেখ হাসিনা : নুর

News Desk

গভীর রাতে ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের

brs@admin

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

News Desk

‘অগ্নিপরীক্ষায়’ জাপানের প্রধানমন্ত্রী

News Desk

কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

brs@admin
Translate »