28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক

সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক শোকবার্তায় তারেক রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারেক রহমান বলেন, আব্দুল মান্নান তালুকদার নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সিরাজগঞ্জ অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি জনসেবার মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করেছেন এবং সংসদ সদস্য থাকাকালীন নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছেন।

আব্দুল মান্নান তালুকদার শুক্রবার ঢাকায় নিজ বাসভবনে বেলা ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মরহুম আব্দুল মান্নান তালুকদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (পরপর চার বার) সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
বিআরএসট/এসএস

Related posts

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

News Desk

২৬ দিনের মাথায় ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

News Desk

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: ড. ইউনূস

News Desk

সৌদি সামরিক ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

News Desk

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর

brs@admin

এনবিআরের এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

News Desk
Translate »