26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

যখনই নির্বাচন হোক জামায়াত প্রস্তুত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকার যখনই নির্বাচন দিক না কেন তার জন্য জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।

আসন্ন ১৯ জুলাই অনুষ্ঠেয় ঐতিহাসিক জাতীয় সমাবেশের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপি কার্যালয়ে যান। সমাবেশের অনুমতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক নিয়ন্ত্রণসহ প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে এটাই সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার মিডিয়ার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিআরএসটি/এসএস

Related posts

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করছেন ট্রাম্প

News Desk

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

brs@admin

নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

brs@admin

স্বৈরাচারের দোসররা সারাদেশে ষড়যন্ত্রে লিপ্ত : ডা. জাহিদ

News Desk

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

News Desk

দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে

News Desk
Translate »