26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorizedআবহাওয়াজাতীয়প্রচ্ছদ

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 
বিআরএসটি/এসএস

Related posts

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আগামীকাল

brs@admin

গোপালগঞ্জের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

News Desk

‘সাগরের তীর থেকে’ গানের কণ্ঠশিল্পী জীনাত রেহানা মারা গেছেন

brs@admin

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

অলিম্পিকের স্বপ্ন স্বর্ণ জয়ী জাকিয়ার

brs@admin

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

brs@admin
Translate »