BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, দুইজন আটক

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে এবং রোববার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ এবং শহরের সুলতানগঞ্জ এলাকার মো. হাবিবের ছেলে মো. তাফসির। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, তারা প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। মারুফ ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে তার পাওনা টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ সুযোগে শামীম আহম্মেদ নামের প্রতারক নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে তাকে ফোন করে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে ৪৫ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। ডিবি পুলিশ তদন্ত করে ৫ জুলাই ভোরে গোদারপাড়া এলাকা থেকে শামীম আহম্মেদকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রনিক শক মেশিন, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অন্যদিকে মেহেদী হাসান সাওন নামের আরেক ভুক্তভোগীকে মোবাইলে ফোন করে ডিবি পুলিশের রেজা পরিচয়ে চাঁদা দাবি করেন প্রতারকরা। তাকে বলা হয়, তার নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৫০ হাজার টাকা দিতে হবে। একপর্যায়ে সরাসরি টাকা নিতে এলে তাফসিরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। তার সঙ্গে থাকা ৪-৫ জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রতারকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

২৪’র নির্বাচন ডামি ও প্রহসনের ছিল : আদালতে হাবিবুল আউয়াল

brs@admin

মানবতাবিরোধী অপরাধ : রোববার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

News Desk

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ্তার

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

brs@admin

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিরোধ করবে : হাসনাত

brs@admin

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

News Desk
Translate »