26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে ফিরেছেন। রোববার (৮ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে তিনি থাইল্যান্ড থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনটার দিকে বিমানবন্দর ছাড়েন। এসময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।
ইমিগ্রেশন পুলিশের এক সূত্র তার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছে।
এ বিষয়ে সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদ গত ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

News Desk

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা

News Desk

brs@admin

জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান

brs@admin

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৯, নিখোঁজ ১৬০

News Desk

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত

News Desk
Translate »