26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারেশ্বর বাজারের ফরিদ উদ্দিন ডাক্তার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাহবুবের ফলের দোকান ও আবু খায়েরের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন । 
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল গ্যাস সিলিন্ডার, চুলা ও যন্ত্রাংশের দোকান, চাল-সার ও মুদি পণ্য, ফ্রিজ ও ইলেকট্রনিক্স, সেলুন, হোমিওপ্যাথিক ও খেলনার দোকান।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবু খায়ের ট্রেডার্স, মাসুদ স্টোর, সুমন স্টোর, মহসিন ট্রেডার্স ও হাসান ভূঁইয়া ইলেকট্রনিক্স। ব্যবসায়ীরা জানান, প্রতিটি দোকানে ৩ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। শুধু মহসিন ট্রেডার্সেই পুড়ে গেছে ১৫০ বস্তা চাল ও সার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সারাদিন বিক্রি শেষে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি বাজারে আগুন। এসে দেখি দোকান বলে কিছুই নেই। প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় মুদি ব্যবসায়ী হারুন মিয়া বলেন, আমার দোকানে চিনি, চাল, ডালসহ নানা পণ্য ছিল। সব পুড়ে গেছে। দুই ছেলেমেয়ের পড়াশোনা আর সংসার চালানো এখন অনিশ্চিত হয়ে গেল।
ইলেকট্রনিক্স মেরামতের দোকানদার বলেন, দোকানে মেরামতের জন্য রাখা টিভি, ফ্যান ও ফ্রিজ সব পুড়ে গেছে। ক্রেতাদের কী জবাব দেব বুঝতে পারছি না!
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, তিনটি ইউনিট নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং আর্থিক সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে নিহতদের প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

নগদের গ্রাহকদের অর্থ ঝুঁকিতে : বাংলাদেশ ব্যাংক

brs@admin

বাগেরহাটে আসন কমানো সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন, হরতাল ডাক

News Desk

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

News Desk

কাউকেই ‘শাপলা’ প্রতীক দেওয়া হবে না : সিইসি

News Desk

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

brs@admin
Translate »