32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
আবহাওয়াজাতীয়প্রচ্ছদ

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে : দুদক চেয়ারম্যান

News Desk

সাজেকে পুড়ে ছাই ৯৪ রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকান

brs@admin

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

Durjoy Das

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

News Desk

আর্থিক কেলেঙ্কারি : এনসিপি’র সেই নেতা বহিষ্কার

News Desk

বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে

News Desk
Translate »