31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট বড় সুযোগ পেয়ে যাবে : এ্যানি

পিআর পদ্ধতিতে দেশে বড় ধরনের বিভেদ তৈর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এর মাধ্যমে ফ্যাসিস্ট বড় সুযোগ পেয়ে যাবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর অনেক দেশেই ইউরোফের, পিআর পদ্ধতিতে নির্বাচন আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহুর্তে আমরা যদি সেই পিআর পদ্ধতি যাই নিজেদের মধ্যে একটি বড় ধরনের বিভেদ-বিভাজন তৈরি হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাচ্চু, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ ভূঁইয়া, সোহেল মাহমুদ, শরীফ উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

brs@admin

পিআর পদ্ধতিতেই নির্বাচনের আহ্বান সেলিম উদ্দিনের

News Desk

হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না : শাহজাহান

News Desk

ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

News Desk

আজ নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

News Desk

সরকারবিরোধী আন্দোলন শুরু করার নির্দেশ ইমরান খানের

brs@admin
Translate »