26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorized

ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনাদের এলাকার যে সমস্যা তা নির্ভয়ে তুলে ধরবেন। আমাদের ভয় ২০২৪ সালেই ভেঙে গিয়েছে। নতুন করে ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না৷

মঙ্গলবার (১ জুলাই) জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত গাইবান্ধার পৌর পার্ক এলাকায় পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধাবাসীর আত্মত্যাগের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর আত্মত্যাগ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে। একটি নতুন বাংলাদেশের জন্য এই গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো তরুণ আহত হয়েছে। তারা এমন বাংলাদেশ চেয়েছে, যে বাংলাদেশে বৈষম্য থাকবেনা, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে। যেখানে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারবেন৷ জুলাই আমাদের প্রতিবাদ শিখিয়েছে। আমরা যেন সে প্রতিবাদ থেকে ফিরে না আসি৷

নাহিদ ইসলাম বলেন, নতুন দেশ গড়ার ডাক দিয়ে আমরা রাজপথে এসেছি৷ ২০২৪ সালে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা রাজপথে নেমেছি। কিন্তু এখনো আমাদের নতুন দেশ গড়ে উঠেনি৷ সেই নতুন দেশ গঠনের জন্য আমরা রাজপথে নেমেছি। সেজন্য আমরা গাইবান্ধা দিয়ে শুরু করেছি৷ গাইবান্ধাবাসী দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার। যাদের অধিকার এখনো আদায় হয়নি তাদের অধিকার নিয়ে কথা বলতে এসেছি।

নাহিদ বলেন, এনসিপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নাগরিক অধিকার ও মর্যাদার কথা বলে।
বিআরএসটি/এসএস

Related posts

কাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

News Desk

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশ কঠিন পরিস্থিতিতে পড়বে : তাহের

brs@admin

বাড্ডায় সড়ক অবরোধ, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি

News Desk

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

News Desk

দুই ব্যক্তির পকেটে মিললো কোটি টাকার স্বর্ণ

brs@admin
Translate »