26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
Uncategorized

ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়ে নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার অপরাধে আব্দুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস আজ এ আদেশ দেন।

হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট। কিন্তু তিনি ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন। তিনি নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে পাচারকালে স্বর্ণসহ পাচারকারী আটক

brs@admin

ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

News Desk

জার্মানির রেলস্টেশনে এক নারীর ছুরিকাঘাতে আহত ১৮

brs@admin

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

News Desk

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

প্রধানমন্ত্রীর কিছু ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে : চৌধুরী আশিক

News Desk
Translate »