33.4 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
কাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ
Uncategorized

কাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

টানা তিন দিনের বৃষ্টির পর অবশেষে জাপানের নাগোয়ার আকাশে দেখা মিলেছে সূর্যের। আবহাওয়ার উন্নতিতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। দীর্ঘ অপেক্ষার পর পূর্ণাঙ্গ অনুশীলন করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। আগামীকাল সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ।

শুক্রবার জাপানে পৌঁছানোর পর এখনো মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশ দলের। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি মাঠে গড়ায়নি। ফলে সেমিফাইনাল নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে বুধবার সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় চার দিন পর অনুশীলনে নামে বাংলাদেশ।

অনুশীলন শেষে স্বস্তির কথা জানান ইয়াসির আলী রাব্বি। কোরোগি স্পোর্টস পার্কে অনুশীলন শেষে তিনি বলেন, জাপানে আসার পর বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলন করা যায়নি, এমনকি ম্যাচও খেলা হয়নি। তবে আজ প্রথমবার সূর্যের দেখা পাওয়ায় ভালো লাগছে। আগামীকালও আবহাওয়া ভালো থাকবে এবং একটি ভালো ম্যাচ হবে বলে আশা করছেন তিনি।

এদিকে অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাংলাদেশের সিনিয়র ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি নিয়ে ইয়াসির আলী রাব্বি বলেন, শান্তকে হারানো দুর্ভাগ্যজনক। তবে দলের বর্তমান ব্যাটিং অর্ডার নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

জাপানে এখনো কোনো ম্যাচ খেলতে না পারায় কন্ডিশন ও উইকেট নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির কাছে সেটি ভালো মনে হয়েছে। তার আশা, আগামীকালও ভালো উইকেটেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।

Related posts

‘গুমের ঘটনায় সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে’ : সেনাসদর

brs@admin

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

News Desk

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

brs@admin

সাদ্দাম-ইনানসহ ৭ নেতার মৃত্যুদণ্ড

News Desk

ঐকমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর : নুর

brs@admin

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

News Desk
Translate »