32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

নির্বাচন নিয়ে কালক্ষেপণ মানে পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেয়া : রুহিন হোসেন প্রিন্স

তথাকথিত ঐকমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূলভিত্তিকে অন্যদিকে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সংবিধানের মূলনীতি পরিবর্তন প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) ঐকমত্য কমিশনে আলোচনা শেষে সাংবাদিকদের প্রিন্স বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা বাদ দিয়ে কালক্ষেপণ করার মানে হলো পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেয়া দেয়া।

সিপিবির এই নেতা আরও বলেন, নির্বাচনে বিলম্ব হলে বাংলাদেশে ভূরাজনৈতিক কারণে যে আধিপত্যবাদী শক্তি প্রভাব বিস্তার করতে চায় তারা গণতান্ত্রিক যাত্রাকে ভুল পথে নিতে পারে।
বিআরএসটি/এসএস

Related posts

একটি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন বানচালে কাজ করছে : ইয়ামিন মোল্লা

News Desk

পাঁচশত টাকায় মিলবে বিটিসিএল’র স্মার্টফোন!

News Desk

আফজাল হোসেন–আফসানা মিমিকে নিয়ে ‘রঙিন সুরমা’, আজ রাতেই চরকিতে

News Desk

ডাকলেই হাজির হবে রোবট টয়লেট!

News Desk

দাবি ও মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় : মির্জা ফখরুল

News Desk

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত

brs@admin
Translate »