BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৪শ’ জন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।

নিহতদের মধ্যে ৩৩ জনই প্রাণ হারান ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি এলাকায়। মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় মৃৃত্যু হয় তাদের।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে শুরু হয় নতুন করে বোমাবর্ষণ। উত্তর ও মধ্য গাজায় আইডিএফের তাণ্ডবে অন্তত ১৩ জন নিহত হন। উত্তরে আল শিফা হাসপাতাল ও স্কুল লক্ষ্য করে ফেলা হয় বোমা। আর দক্ষিণ গাজায় শরণার্থীদের তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে ৫ ফিলিস্তিনির প্রাণ গেছে।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এখন অব্দি সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই এই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গত প্রায় ২০ মাসে ইসরায়েলি আগ্রাসনে ৫৬ হাজারেরও বেশি প্রাণহানি ছাড়িয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত: রিজভী

brs@admin

সাফল্য আর টানে না, আমি মানুষ হিসেবে সার্থক হতে চাই: জয়া

News Desk

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয়

News Desk

নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

brs@admin

পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে

News Desk

শ্যামনগরে চেতনানাশক স্প্রে চক্রের হোতাসহ গ্রেপ্তার-২

News Desk
Translate »