26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষাসারাদেশ

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা স্থগিত

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ বৃহস্পতিবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের আজকের (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষাটির নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

News Desk

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কি না জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা : সিইসি

brs@admin

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

News Desk

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ

News Desk

আঠারো বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

News Desk

ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

News Desk
Translate »