26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorizedপ্রচ্ছদবিনোদন

তিন দেশের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকার ছবি ‘উৎসব’

দেশে ঈদের চমক লাগানো সিনেমা তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ২০ জুন মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও ইউকের ৩৭টি সিনেমা হলে। প্রথম সপ্তাহে, কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও ইউকের ১টি থিয়েটারে চলবে ‘উৎসব’। যাতে পৃথিবীবিখ্যাত সিনেমা চেইন AMC (USA) এর Screen সংখ্যা ১৫টি, Regal (USA) এর Screen সংখ্যা ১১টি, Cineplex (Canada) এর Screen সংখ্যা ৬টি, Cinemark (USA) এর Screen সংখ্যা ২টি, Showcase (USA) এর Screen সংখ্যা ২টি, Cineworld (UK) এর Screen সংখ্যা ১টি।

কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে উৎসব সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, ‘উৎসব’ দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে। আশা করি, বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে, আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।’

‘উৎসব’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, “২০ জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেটগুলোর একটা ইন্টারন্যাশনাল সার্কিটে। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সাথে যোগ হয়েছে ইন্ডিয়ার ইকুয়েলি বড় ২ সিনেমা।

এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলি নিতে হয়েছে। একটু আফসোস আছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া আর কানাডার ভ্যানকুভার ও ক্যালগেরির জন্য। তবে প্রথম সপ্তাহে ভালো শুরু পেলে এ শহরগুলিতে পরের যেকোনো সপ্তাহে রিলিজের সুযোগ থাকছে ‘উৎসব’-এর।”

প্রথম সপ্তাহে কানাডা, আমেরিকা ও ইউকের প্রধান প্রধান যেসব শহরে ‘উৎসব’ চলবে:

কানাডা
টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর,এডমন্টন, রেজিনা

আমেরিকা
নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি,বাফেলো, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া

ইংল্যান্ড
লন্ডন

‘উৎসব’ ছবিতে প্রধান চরিত্রে আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম,সাদিয়া আয়মান, সৌম্য,বিশেষ চরিত্রে আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ প্রমুখ।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মেক্সিকোতে মাংসখেকো ‘স্ক্রুওয়ার্ম’ সংক্রমণ ৫৩ শতাংশ বৃদ্ধি

News Desk

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

brs@admin

জাতিসংঘ সাধারণ সভায় রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে

News Desk

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

News Desk

বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার

News Desk

হাঁস চুরির সাজা নামাজ!

News Desk
Translate »