27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষা

এ বছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ বছর পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে। সমন্বয় কমিটির তথ্যমতে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

গত বছর অর্থাৎ ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।
এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

News Desk

জুলাই সনদের দাবি : আজও শাহবাগ মোড় অবরোধ

News Desk

গুমের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি

News Desk

ওসমান হাদির মরদেহ আসবে সন্ধ্যায়

News Desk

ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না : ডা. জাহিদ

News Desk

দেশে এসেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

News Desk
Translate »