31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে : হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ওনারা যা করেছেন, তা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

হান্নান মাসউদ বলেন, অবশেষে আপিল বিভাগও অবজারভেশন দিলো, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা পক্ষপাতিত্ব করেছে।’ এমন অবজারভেশনের পর এই দালাল কমিশনের অধীনে জুলাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর বৈধতা রইলো না।

তিনি সাফ বলে দেন, ‘এই নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ওনারা যা করেছেন, তা স্রেফ জুলাইয়ের সাথে গাদ্দারি।’

এনসিপির এই নেতা আরও বলেন, শপথ নিয়েই শপথ ভঙ্গ করেছেন, হুদা-আওয়ালদের মতো একটা দলকে সার্ভ করা শুরু করেছেন, দেশকে নয়।

Related posts

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

News Desk

জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

News Desk

‘আওয়ামীলীগ যতক্ষণ দুঃখ প্রকাশ না করছে, তারা শান্তি পাবে না’: শফিকুল আলম

brs@admin

জামালপুর সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

News Desk

তুরস্কের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান

News Desk

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

News Desk
Translate »