26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ মে) রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘অধ্যাপক ইউনূস এক কথার মানুষ। তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি সেই সময়সীমার বাইরে যাবেন না। পরবর্তী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে’।

তিনি বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস।

প্রেস সচিব বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে।

বিআরএসটি/ এসএস

Related posts

ইরানে ইসরাইলপন্থি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

News Desk

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

brs@admin

কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin

শান্ত-ওয়াসিমের ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী

News Desk

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

brs@admin
Translate »