27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এসব বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জানাতে বৃহস্পতিবার (২২ মে) বিকেল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা গণমাধ্যমের মুখোমুখি হবেন।’

দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, বৈঠকে আন্দোলনের নতুন দিকনির্দেশনা, দলের ভেতরের অবস্থা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভবিষ্যৎ যোগাযোগের কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

বিআরএসটি/ এসএস

Related posts

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

News Desk

পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

brs@admin

মোদির জাপান সফর কেন তাৎপর্যপূর্ণ

News Desk

আ.লীগের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার

News Desk

দেশে এসেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

News Desk
Translate »