31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি : মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বে থাকা অবস্থায় এক কোস্টগার্ড সদস্য নিজের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। সদস্য সালেহ আহমেদ (৪২) বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের সময় নিজ অস্ত্র নিজের বুকে ঠেকিয়ে গুলি করেন।

পরে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। সাথে সাথেই সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তার লাশ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারী মৃত্যু সনদ সংগ্রহের পর লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

brs@admin

গণপিটুনিতে কিলার বাবু নিহত

News Desk

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর সুমনের সিনেমা ‘রইদ’

brs@admin

ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’: এরদোয়ান

News Desk

টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

brs@admin
Translate »