26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, বেড়েছে তেলের দাম

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমন সংবাদ প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

বুধবার (২১ মে) সকালের দিকে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৬ সেন্ট বা ১ দশমকি ৬ শতাংশ বেড়ে ৬২ দশমিক ৯৯ ডলার হয়েছে।

যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয় বলে সিএনএন জানিয়েছে। বুধবার আইএনজি-এর কমোডিটি কৌশলবিদরা বলেছেন, এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগানকেই নয়, বরং বৃহত্তর অঞ্চলজুড়ে সরবরাহ ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক-এর তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা দেশটি থেকে জ্বালানির প্রবাহ বিঘ্নিত করতে পারে।

বিআরএসটি / এসএস

Related posts

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ, কী আছে চুক্তিতে

News Desk

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

News Desk

স্বৈরাচারী আচরণ করেছেন জিএম কাদের : চুন্নু

brs@admin

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানে চীনের আমন্ত্রণ

News Desk

এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই

brs@admin
Translate »