BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা কমেছে

সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে কার্যকর হবে।

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা কমিয়ে আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। নতুন দাম ১ মে (বুধবার রাত) থেকে কার্যকর হবে।

এর আগে গত মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর গত ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা করে বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আর বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই : ফয়জুল করীম

brs@admin

পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে

News Desk

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ঘিরে আবারও সংঘর্ষ

News Desk

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা

News Desk

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল, নতুন অধ্যাদেশ জারি

brs@admin

মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

brs@admin
Translate »