33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের সহায়তা প্রয়োজন হবে : পরিকল্পনা উপদেষ্টা

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাশাপাশি তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা এখনও যাচাই হয়নি বলে জানিয়েছেন তিনি।

জ রোববার (২০ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ড. ওয়াহিদউদ্দিন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘তিস্তা প্রকল্প, যে পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া… এটা আসলে কী হবে? সত্যিকার অর্থে আমরা যতটুকু পানি পাই, সেটার পূর্ণ ব্যবহার কীভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কি না, কিছু পানি আটকে রাখা যায় কি না, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনও তৈরি হয়নি।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ভাসা ভাসা ধরনের একটি নকশা চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল। এটিকে ঠিক প্রকল্প বলা যাবে না। তাই আমরা নীতিগতভাবে ওই জায়গাতেই আছি, এখানে প্রকল্প করা যাবে কি না।’

‘যেটুকু পানি আসে, সেটুকুতে একটা ভালো প্রকল্প হবে কি না, হলে তখন প্রশ্ন উঠব। তবে সেটি করার জন্য চীন নীতিগতভাবে সম্মত। কিন্তু আগে তো ফিজিবিলিটি দরকার’, বলেন পরিকল্পনা উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে। তাই অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার এ প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

News Desk

ভোলার তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন ঢাকায় গ্রেফতার

News Desk

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

brs@admin

ইউক্রেন থেকে শিক্ষা: ৫০ হাজার ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের

News Desk

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

brs@admin

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব

brs@admin
Translate »