32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এ র‍্যালি হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান করা হয়েছে।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি ঘোষণার পর দলমত নির্বিশেষে এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের ফেসবুক পেজে বলা হয়, বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।

দুপুর ২টায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের সময় বিকেল ৩টা বলে জানায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ।

এর আগে গত ৯ এপ্রিল এক বার্তায় সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ জানায়, ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫ সম্মেলনে আগত অতিথিদের চলাচলের পথ সুগম করতে ‘মার্চ ফর গাজা’র জনসমাগমের অভিমুখ ‘মানিক মিয়া অ্যাভিনিউ’-এর পরিবর্তে ‘সোহরাওয়ার্দি উদ্যানে’ পরিবর্তন করছি, যেন পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে আগত বিক্ষোভকারীরা স্থান করে নিতে পারেন।’

‘একই দিনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদেরকেও আমরা সকালে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছানোর অনুরোধ রাখছি।’

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘স্থানীয় নির্বাচন আগে হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে’ : আমির আবু জাফর কাসেমী

brs@admin

সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

News Desk

রাঙ্গামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

brs@admin

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

News Desk

‘হতাশ’ নেতানিয়াহু, দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে

brs@admin

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News Desk
Translate »