BRS TIMES
রাষ্ট্রীয় বিমান চেয়ে হাসিনার বক্তব্য বোধগম্য নয় ‐ রিজভী
জাতীয়প্রচ্ছদরাজনীতি

রাষ্ট্রীয় বিমান চেয়ে হাসিনার বক্তব্য বোধগম্য নয় ‐ রিজভী

রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য শেখ হাসিনা কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার শেখ হাসিনার এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় বিমান চাওয়া নিয়ে প্রশ্ন

এ প্রসঙ্গে রিজভী প্রশ্ন তোলেন, শেখ হাসিনা নিজে থেকে এমন বক্তব্য দিয়েছেন কিনা। পেছন থেকে কেউ তাঁকে উসকানি দিচ্ছে কিনা, কোনো শক্তি তাঁকে সাহস জোগাচ্ছে কিনা, সেই প্রশ্ন তোলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি কোন আইনে এমন দাবি করতে পারেন, সেটিও জানতে চান তিনি।

রিজভী বলেন, কেউ সত্যিকার অর্থে আইনকে সম্মান করলে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার আইনগত সুযোগও রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার বদলে বিদেশে অবস্থান করে দেশে অগ্নিসংযোগ ও সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার প্রায় দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, দিল্লির সংকেত ছাড়া এমন বৈঠক কীভাবে সম্ভব। এটিকে তিনি অশুভ নীলনকশার ইঙ্গিত বলে মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সেখান থেকে অর্থ পাঠাচ্ছেন। তাঁদের নির্দেশনায় গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। রিজভী বলেন, যত বড় শক্তিই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তা রুখে দেবে।

Related posts

রাজপথেই সরকারকে জবাব দিতে হবে ‐ নাহিদ ইসলাম

rahman himel

বগুড়ার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মতিন গ্রেফতার

brs@admin

দলীয় সহকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির

brs@admin

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার

brs@admin

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান

brs@admin

লতিফ সিদ্দিকীকে পুলিশে দিলো জনতা

News Desk