BRS TIMES
মিরপুরে দাঁড়িয়ে থাকা বাস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
জাতীয়প্রচ্ছদ

মিরপুরে দাঁড়িয়ে থাকা বাস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।

বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসায় এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।

যেভাবে বাস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দুজনকে হাতেনাতে আটক করে।

তবে তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Related posts

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা

News Desk

যুদ্ধবিমান হারানোর পর ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছে ভারত: অনিল চৌহান

brs@admin

শেখ হাসিনার পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গোপন সভার ভিডিও ফাঁস

brs@admin

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে জানি: এমবাপ্পে

News Desk

কিয়েভে রাশিয়ার হামলায় দুই বছরের শিশুসহ নিহত ২৮

News Desk

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয় : হাইকোর্ট

News Desk