30.3 C
Bangladesh
Saturday, October 3, 2026
BRS TIMES
বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতিশিরোনাম

‘হাইকোর্ট দেখানোর চেষ্টা করলে বাঙালি রাজপথ দেখিয়ে ছাড়বে’

সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি—বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।’

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী জালিম স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরা টিকিয়ে রাখতে পারেনি।’

সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা এ সমাবেশের আয়োজন করে।

মামুনুল হক বলেন, ‘রাড্ডা কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের নয়; সব দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে।’ তিনি দলীয় ফোরাম নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা সমাধানে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত এবং সিন্ডিকেট প্রথা বন্ধের দাবি জানান।

তিনি আরও বলেন, ‘দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ব্যবস্থা করুন।’

নিজেদের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘আমরা রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছি। আপনারা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে গাদ্দারি করতে ছয় মিনিট সময় বিলম্ব করেননি।’

তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যের শপথ নেওয়ার পর সরকার গঠন ও মন্ত্রী হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ‘চেয়ারে ভাগ-ভাটোয়ারা’ ও চাঁদাবাজি শুরু করা হয়েছে।

একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে দুটি ভোট হওয়ার প্রসঙ্গ তুলে মামুনুল হক আরও বলেন, ‘এক ভোটে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আমাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নিয়েছেন। বাংলাদেশের মানুষ তা সাক্ষী।’

তিনি বলেন, ‘আমরা সংসদে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলব, সেজন্য আমাদের নিশ্চিত বিজয় ছিনতাই করে নিয়েছেন। সব আমরা সহ্য করেছি।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক।

এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ওবায়দুল কাদের নদভী, খন্দকার আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা।

Related posts

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

News Desk

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

News Desk

দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

News Desk

এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

brs@admin

নেতানিয়াহুর অনুমতিতে ফ্লোটিলার বহরে হামলা

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

News Desk
Translate »